মেঘনার ঢেউয়ে নৌযানের কাচ ভেঙে আহত ৪

বরিশাল প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:২২আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৩

এম ভি গ্রীন লাইন ওয়াটার ওয়েজ-৩ ও আহত যাত্রী মেঘনার উত্তাল ঢেউয়ের তোড়ে ঢাকা-বরিশাল রুটের ‘এম ভি গ্রীন লাইন ওয়াটার ওয়েজ-৩’ নামের একটি নৌযানের সামনের অংশের কাচ ভেঙে গেছে। কাচের আঘাতে চার যাত্রী আহত হয়েছেন বলে লঞ্চের যাত্রীরা জানিয়েছেন। তবে লঞ্চ কর্তৃপক্ষ দুজন আহত হওয়ার কথা বলেছেন। ঢাকা থেকে বরিশালগামী নৌযানটি বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ সংলগ্ন এলাকায় পৌঁছালে দুর্ঘটনার কবলে পড়ে। নদী উত্তাল থাকায় বরিশাল থেকে বিকালে নৌযানটির ফিরতি যাত্রা বাতিল করা হয়েছে। এতে ঢাকাগামী পাঁচ শতাধিক যাত্রী বিপাকে পড়েছেন।

গ্রীন লাইন ওয়াটার ওয়েজের বরিশাল কার্যালয়ের ব্যবস্থাপক শামসুল আরেফিন লিপটন জানান, বৈরী আবহাওয়ার কারণে মেঘনায় তীব্র বাতাস ও উত্তাল ঢেউয়ের তোড়ে গ্রীন লাইনের সামনের দিকের গ্লাস ভেঙে দুই যাত্রী আহত হন। আমাদের পক্ষ থেকে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। বরিশাল থেকে যাত্রা বাতিলের বিষয়ে তিনি বলেন, লঞ্চের সামনের অংশের একটি গ্লাস ভেঙে যাওয়ায় বিকাল তিনটায় বরিশাল থেকে ঢাকার দিকে ফিরতি যাত্রা বাতিল করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।’

গ্রীন লাইন ওয়াটার ওয়েজ-৩ এর চালক নাসির হোসেন বলেন, গ্রীন লাইন লঞ্চটি মেরামতের জন্য নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় গ্রীন লাইন ওয়াটার ওয়েজের নিজস্ব ডকইয়ার্ডে নেওয়া হচ্ছে।’

বিআইডব্লিউটিএ’র বরিশাল নদী বন্দর কর্মকর্তা মো. তাফিজুর রহমান বলেন, ‘বৈরী আবহাওয়া ও তীব্র বাতাস এবং উত্তাল ঢেউয়ের কারণে গ্রীন লাইনের যাত্রা বাতিল করা হয়েছে। গ্লাস মেরামত হলে গ্রীন লাইন আবারও নিয়মিত চলাচল করবে।’

গ্রীন লাইন ওয়াটার ওয়েজের যাত্রী বানারীপাড়ার সাবেক পৌর মেয়র গোলাম সালেহ মঞ্জু মোল্লা বলেন, ‘গ্রীন লাইন-৩ সকাল ৮টায় ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করে। দুপুর ১২টার দিকে মেঘনার উত্তাল ঢেউয়ের কবলে পড়লে লঞ্চের নিচতলার সামনের অংশের কাচ ভেঙে যায়। এতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। এসময় ভাঙা কাচের আঘাতে লঞ্চের সমানে বসা চার যাত্রী আহত হন।

আহতদের মধ্যে লঞ্চযাত্রী ঝালকাঠীর রাজাপুর উপজেলার মো. মিলন জানান, ভাঙা কাচের টুকরার আঘাতে তিনি ও তার মেয়ে লামিয়া আহত হয়েছেন। তাদেরকে গ্রীন লাইন ওয়াটার ওয়েজের কর্মীরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম