‘বিএনপি-জামায়াতের সময় দেশে বিদ্যুতের হাহাকার ছিল’

নীলফামারী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০৬

আসাদুজ্জামান নূর (ফাইল ছবি)

বিএনপি জামায়াতের সময় বিদ্যুতের দাবিতে দেশে মিছিল মিটিং হয়েছিল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন,‘বিএনপি জামায়াতের সময় দেশে বিদ্যুতের হাহাকার ছিল। সেসময় বিদ্যুতের দাবিতে দেশে মিছিল মিটিং হয়েছিল। রাজশাহীর চাপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুতের দাবিতে মিছিল বের হলে সেই মিছিল ঠেকাতে বিএনপি-জামায়াত গুলি করে মানুষ হত্যা করে।’

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) নীলফামারী সদরের সুটিপাড়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘একটা সরকার মানুষের দাবি পূরণ করতে না পারলেও মানুষকে হত্যা করার অধিকার রাখে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের বিদ্যুতের চাহিদা মেটাতে কাজ করে যাচ্ছে। এখন আর বিদ্যুতের জন্য মানুষকে মিছিল মিটিং করতে হয় না। শেখ হাসিনার সরকার দেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক