আনন্দ টিভির সাংবাদিক সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে এবং দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে সিরাজগঞ্জের কামারখন্দে গণমাধ্যম কর্মীরা মানববন্ধন করেছেন। শুক্রবার (৭ সেপ্টেম্বর) সকালে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক গোলাম কিবরিয়া। আরও বক্তব্য রাখেন, সাংবাদিক এনামুল হক খোকন, এইচ এম মোনায়েম খান, আরিফুল গনি লিমন, শিশির আলম, এম. এ সবুর, রাকিবুল ইসলাম, আব্দুর রাজ্জাক রাজ প্রমুখ।
গত ২৮ আগস্ট রাত ১০টার দিকে পাবনা সদরের রাধানগর মহল্লায় আদর্শ গার্লস হাইস্কুলের সামনে নিজ বাসায় দুর্বৃত্তরা সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করে।








