জয়পুরহাটের পাঁচবিবিতে নেশা জাতীয় দ্রব্যসহ আটক ৩

জয়পুরহাট প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৫৫

জয়পুরহাটের পাঁচবিবিতে নেশা জাতীয় দ্রব্যসহ আটক ৩

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রাম থেকে ভারতীয় নেশা জাতীয় দ্রব্যসহ তিন যুবককে আটক করেছে র‌্যাব-৫। আটকরা হলো- ওই গ্রামের বেলাল হোসেনের ছেলে রুবেল হোসেন (১৯), জলিল মণ্ডলের ছেলে সুলতান হোসেন (১৯) ও দুলাল মিয়ার ছেলে রেজওয়ান হোসেন (১৯)। শুক্রবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে এই অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্র জানায়, আটকরা ভারত থেকে ফেনসিডিল ও নেশা জাতীয় ইঞ্জেকশন এনে এলাকায় সরবরাহ করতো। গোপনে এমন খবর পেয়ে র‌্যাবের আভিযানিক দল শুক্রবার ভোরে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে আটক রুবেল ও সুলতানের বাড়ি থেকে ২৬৪ বোতল ফেনসিডিল এবং রেজওয়ানের বাড়িতে লুকিয়ে রাখা নেশা জাতীয় ৪৯৫ পিস ব্রুপেনোরফিন ইঞ্জেকশন উদ্ধার করেছে র‌্যাব।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের জানান, র‌্যাবের সহকারী পরিদর্শক (এসআই) শফিউদ্দিনকে বাদী করে আটকদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম