কিশোরী ধর্ষণের অভিযোগে ৩ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদী প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৩আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ১৮:০৭

নরসিংদী

নরসিংদীতে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সদর মডেল থানায় তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ওই কিশোরীর নানি। 

বৃহস্পতিবার নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন। আসামিরা হলো কালাই গোবিন্দপুর গ্রামের সাদ্দাম মিয়া(২৫), একই গ্রামের সজিব মিয়া (২২) ও ফরহাদ মিয়া (২৩)।

মামলার বিবরণ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওই কিশোরী কসমেটিক্স কিনতে পার্শ্ববর্তী কালাইগোবিন্দপুর বাজারে যায়। বাজার থেকে ফেরার পথে তিন আসামি তাকে ধর্ষণ করে। পরে আহত অবস্থায় ওই কিশোরী পাশের এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয়। পরে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে পরিবারের লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের  দ্রুত গ্রেফতার করা হবে।’ 

/এমএফ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম