কুষ্টিয়ায় ছিনতাইকারীর ৬ মাসের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ২৩:০৭

কুষ্টিয়ায় ছিনতাইকারীর ৬ মাসের কারাদণ্ড

কুষ্টিয়ার মিরপুরে রফিকুল ইসলাম (৩২) নামের এক যুবককে ছিনতাইয়ের অভিযোগে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ও মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ এ আদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জামাল আহমেদ জানান, সকালে মিরপুর রেলওয়ে স্টেশন থেকে ছিনতাইয়ের অভিযোগে ওই যুবককে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারিক দণ্ডবিধি ৩৫৬ ধারা মোতাবেক ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত রফিকুল কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের মহিষাখোলা গ্রামের রেজাউল করিম ও চিথলিয়া ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য জাহানারার ছেলে। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম