খুলনায় প্রাথমিক পর্যায় থেকেই ঝরে পড়ছে ৪০ ভাগ শিক্ষার্থী

খুলনা প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:২০

খুলনা

খুলনায় প্রাথমিক পর্যায়ে ৪০ ভাগ শিক্ষার্থী ঝরে পড়ছে বলে জানিয়েছেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খোন্দকার মো. রুহুল আমিন। তিনি বলেন, ‘বর্তমানে খুলনায় প্রাথমিকে ঝরে পড়ার হার ৪০ ভাগ। মাধ্যমিকের কোনও পরিসংখ্যান করা হয় না। মূলত অভিভাবকদের অসচেতনতা, বাল্যবিয়ে ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের কারণে ঝরে পড়া থামছে না।’

জানা গেছে, খুলনা বিভাগের ১০ জেলায় ২০১৩ সালে প্রাথমিকের প্রথম শ্রেণিতে ভর্তি হয় ৩ লাখ ৭৬ হাজার ৪৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ২০১৭ সালে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে ২ লাখ ৮৯ হাজার ৬৭৯ জন। ২০১৩ সালে প্রথম শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শ্রেণিতে রিপিটার ছিলেন ৬৬ হাজার ২৭৪ জন। ২০১৭ সালে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ২০১৩ সালের আগে শিক্ষার্থী ছিল ৮ হাজার ১৩৫ জন। পরিসংখ্যান অনুযায়ী, ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৬৪৯ জন।

ঝরে পড়া শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে তারা লেখাপড়া ভাল বুঝতে পারে না। পরীক্ষায় পাশ করতে পারে না। এ কারণে লজ্জা বোধ হয়।

শিক্ষকরা জানান, নিয়মিত বিদ্যালয়ে না আসা শিক্ষার্থীরাই মূলত অকৃতকার্য হয়। অভিভাবকদের অসচেতনতায় তারা নিয়মিত ক্লাসে আসে না।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন বলেন, এক সময় প্রাথমিকে ঝরে পড়ার অন্যতম কারণ দারিদ্র। কিন্তু বর্তমানে এটি সবচেয়ে দুর্বল কারণ। অন্যতম কারণ বিদ্যালয় ব্যবস্থাপনা।

খুলনা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, ‘বিদ্যালয়গুলোতে পাঠদানের পাশাপাশি কিছু সামাজিক কার্যক্রমও রয়েছে। বিশেষ করে মা সমাবেশের প্রতি গুরুত্ব দিলে ঝরে পড়া রোধ করা সম্ভব।’

প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপ-পরিচালক মেহেরুন নেছা বলেন, ‘খুলনায় ঝরে পড়ার হার আগের চেয়ে কমেছে।’ সরকারের গৃহীত নানা পদক্ষেপের ফলে শিক্ষার্থী ঝরে পড়া হার শূন্যের কোটায় আসবে বলে তিনি আশা করেন। 

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম