সেতুমন্ত্রীর পথসভা শুরুর আগে নাটোরে তীব্র যানজট

কামাল মৃধা, নাটোর
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৯আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৩

নাটোরে তীব্র যানজট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পথসভা হবে নাটোরে। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ভিড় করছেন শহরে। পথসভার আগেই যানবাহনের চাপে নাটোর শহরে তীব্র যানজট দেখা দিয়েছে। শনিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকেই শহরের কানাইখালী, মাদ্রাসা মোড় স্টেশন বড়গাছা তেবাড়িয়া, বড় হরিশপুরসহ নাটোর-বগুড়া, নাটোর-রাজশাহী এবং নাটোর-ঢাকা মহাসড়কে যানজট দেখা যায়।

শত শত বাস, লেগুনা সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা ভ্যান এবং রিকশায় করে জেলার বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা যোগ দিতে আসছেন পথসভায়। এর বাইরে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও  যানবাহনে করে পথসভায় যোগ দেওয়ার উদ্দেশ্যে রাস্তায় রয়েছে। নাটোরে তীব্র যানজট

দুপুর ১টার দিকে নাটোর রেলস্টেশনের ২ নং প্ল্যাটফর্মে ওবায়দুল কাদেরের পথসভা অনুষ্ঠিত হবে। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতারা  মন্ত্রীর সঙ্গে থাকবেন বলে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওবায়দুল কাদের টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও নীলফামারী জেলার অন্তর্ভুক্ত রেল স্টেশনগুলোতে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন।

আরও পড়ুন- ওবায়দুল কাদের শনিবার রেলপথে উত্তরবঙ্গ সফর করবেন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম