খালেদা জিয়াকে ছাড়া জাতীয় নির্বাচন হবে না: শহীদ উদ্দিন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:২০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:৪৯

লক্ষ্মীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া এ দেশে কোনও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। গতবারের মতো পাতানো নির্বাচন আর বাংলাদেশে হবে না।’ শনিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের কালেক্টরিয়েট স্কুল রোডে খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি একথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘দেশ ও গণতন্ত্রের স্বার্থে সরকারকে বিএনপির সঙ্গে সংলাপ করতে হবে। মুখে গণতন্ত্র আর কাজে স্বৈরাচার দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না। সরকারকে গণমানুষের দাবি মানতেই হবে।’ তিনি বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তাকে দ্রুত বেসরকারি বিশেষায়িত হাসপাতালে ভর্তি করতে হবে।’

জেলা বিএনপির সভাপতি আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী। সমাবেশে আরও বক্তব্য দেন– জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ভূইয়া, সদর উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি আব্দুল করিম মিজান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপন সাধারণ সম্পাদক হারুনুর রশিদ হারুন, জেলা ছাত্রদলের সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনসহ প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম