টাঙ্গাইলে শ্লীলতাহানির অভিযোগে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৫আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৫

হত্যা টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে শাহিন মোল্লা (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের স্কুল মাঠে এ ঘটনা ঘটে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহিন মোল্লা ওই গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে। সে পেশায় কাঁচা মালের ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) বিকালে পাশের বাড়ির ছয় বছরের এক শিশু শাহিন মোল্লার বাড়ির ফ্রিজে দুধের বোতল রাখতে যায়। এসময় শাহিন মোল্লা ওই শিশুটির শ্লীলতাহানির চেষ্টা চালায় এমন অভিযোগে শুক্রবার সন্ধায় ওই এলাকার সুমন, অয়ন, ইজাজ বিচারের কথা বলে তাকে ডেকে স্কুল মাঠে নিয়ে যায়। সেখানে বিচার না করে তাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় শাহিনের স্ত্রী রেহেনা বেগম এবং ওই গ্রামের বাসিন্দা শাহিনের আত্মীয় আমজাদ হোসেন বাধা দেন। তবে তারা কারও কথা না শুনে শাহিনকে পিটিয়ে রক্তাক্ত করে। আহত অবস্থায় পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের স্ত্রী রেহেনা বেগম বলেন, ‘মিথ্যা অভিযোগ এনে সুমন, অয়ন, ইজাজ বিচারের কথা বলে আমার স্বামীকে ডেকে মাঠে নিয়ে যায়। পরে তারা স্বামীকে পিটিয়ে হত্যা কর। আমি এর বিচার চাই।’ এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে নিহতের স্ত্রী জানান।

ওসি এ কে এম মিজানুল হক বলেন, ‘নিহতের লাশ কুমুদিনী হাসপাতাল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’


 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম