ফরিদপুরে পৌরসভার গাড়ির ধাক্কায় পরিচ্ছন্নতা কর্মী নিহত

ফরিদপুর প্রতিনিধি
০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০১৮, ২১:০৫

সড়ক দুর্ঘটনা

ফরিদপুরে পৌরসভার গাড়ির ধাক্কায় এক পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। তার নাম ফয়সাল খান(২২)। শনিবার সকালে ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার মাতৃকল্যাণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

কোতোয়ালী থানার এস আই অসীম বিশ্বাস জানান, সকাল ৭টার দিকে পরিচ্ছন্নতা কাজের সময় পাশে থাকা পৌরসভার আবর্জনার ট্রাকের ধাক্কায়  ফয়সাল খান(২২) নামে এক পরিচ্ছন্নতা কর্মীর গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

 তিনি শহরের লক্ষ্মীপুর এলাকার আলমগীর খানের ছেলে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম বাংলা ট্রিবিউনকে বলেন, নিহতের পরিবারের আবেদনের ভিত্তিতে লাশ ময়না তদন্ত ছাড়া দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে মামলা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম