নারায়ণগঞ্জে পুলিশের বাধায় বিএনপি’র কর্মসূচি পণ্ড, আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:১৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:২০

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনের কর্মসূচি পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায়। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকর্মীকে আটক করে পুলিশ। শনিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নগরীর চাষাঢ়ায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনের প্রস্তুতি নেওয়ার সময় তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীরা হলেন— হাসান, আফজাল, হাবিবুর রহমান ও মনিরুল ইসলাম।

জানা গেছে, মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে নেতাকর্মীরা মানববন্ধনের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এতে তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির সহ-সভাপতি আজাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল আরও নেতাকর্মী নিয়ে কর্মসূচিতে অংশ নিতে এলে পুলিশ তাদেরকেও বাধা দেয়। এসময় বিএনপি নেতাকর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লে পুলিশ ধাওয়া করে চার কর্মীকে আটক করে। এদিকে বেলা তিনটার দিকে মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বাসভবনে বিএনপি’র কর্মসূচি পালনের উদ্দেশ্যে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশের বাধায় তা হতে পারেনি।

স্থানীয় বিএনপির সূত্র জানায়, বিএনপির সদর থানা পুলিশের একটি দল বিএনপি’র অফিসে নেতাকর্মীদের গিয়ে চলে যাওয়ার জন্য নির্দেশ দেয়। অন্যথায় গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ার করে। বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে সড়কে এসে জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করলে চার জনকে আটক করা হয়েছে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম