ধামরাইয়ে যাত্রীবাহী বাসচাপায় মাছ বিক্রেতার মৃত্যু

সাভার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০২

বাস চাপা ধামরাইয়ে সড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের চাপায় দীনেশ চন্দ্র (৩৭) নামে এক মাছ বিক্রেতা গুরুত্বর আহত  হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন । শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও বাসের চালক পালিয়ে গেছে। শনিবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাছ বিক্রেতা মানিকগঞ্জ সদর এলাকার নারায়ণ চন্দ্র রায়ের ছেলে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের গোলরা হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘শনিবার বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ওই মাছ বিক্রেতা। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা যশোরগামী গ্রিন বাংলা পরিবহনের বাস তাকে চাপা দেয়। গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।’ এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক