নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১

মামলা বগুড়ার ধুনটে নাশকতা পরিকল্পনার অভিযোগে পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল ও উপজেলা বিএনপির সদস্য সচিব শরাফত জামান পাশাসহ বিএনপির ২৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ধুনট থানা পুলিশ শনিবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ মামলা দায়ের করে।

শনিবার সন্ধ্যায় ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) ফারুকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।

ওই পুলিশ কর্মকর্তা জানান, শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা বাজার এলাকায় একটি মাদ্রাসার পাশে বিএনপির ২০/২৫ জন নেতাকর্মী গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। গোপনে খবর পেয়ে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে নেতাকর্মীরা পালিয়ে যান। এ সময় ঘটনাস্থলে ৩টি ককটেল, কিছু লাঠিশোটা ও ইটের টুকরো পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার ধুনট থানার এসআই শাহীন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মামলা করেছেন। তদন্তকারী কর্মকর্তা এসআই মন্তাজ জানান, নথি পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের