আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সাভার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:১১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৯

 

লাশ উদ্ধার আশুলিয়ায় শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার পর লাশ ঘরের ভেতরে রেখে দরজায় তালা মেরে পালিয়েছে পাষণ্ড স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার আলম হোসেনের ভাড়া বাড়ি থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

ওই গৃহবধূর পরিচয় পাওয়া না গেলেও তার স্বামীর নাম মাসুদ হোসেন এবং  তার বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে।

বাড়ির মালিক আলম হোসেন ও পুলিশ সূত্র জানায়,আগস্ট মাসে এই দম্পতি বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।স্ত্রী স্থানীয় অনন্ত গার্মেন্টসে চাকরি করতেন। আর তার স্বামী চাকরি খুঁজতেছিলেন। শনিবার বিকালের পর থেকে ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা বিষয়টি আশুলিয়া থানায় অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কক্ষের তালা ভেঙে বাথরুমের ভেতর থেকে  গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তবে বাড়ি ভাড়া দেওয়ার সময় দম্পতির পরিচয়পত্র নেওয়া হয়নি বলে স্বীকার করেন বাড়ির মালিক।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক দিপু বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

দুই-তিন দিন আগে গৃহবধূকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর কক্ষের বাইরে থেকে তালা দিয়ে তার স্বামী পালিয়ে গেছে। এছাড়া, নিহত গৃহবধূর পরিচয় জানার চেষ্টা ও এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। 

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম