খুলনায় ট্রাক চাপায় গৃহবধূ নিহত, দুই বছরের শিশু অক্ষত

খুলনা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৩:৪২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ০৪:০২

লাশ উদ্ধার খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে খুলনা পেট্রোল পাম্পের সামনে শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে ট্রাকের চাপায় লিমা বেগম (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রাত ৭টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় লিমার কোল থেকে তার দুই বছরের শিশু কন্যাটি  রাস্তায় ছিটকে পড়ে গেলেও সে অক্ষত রয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, ‘লিমার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।’

ওসি জানান, নিহত লিমা বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড়স্থ বাবুরহাট গ্রামের শাহাদাত হোসেনের স্ত্রী। তার পিতার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা গ্রামে। ওসি আরও  জানান, ঘটনার সময় লিমার মাও ওই মাহেন্দ্রটিতে ছিলেন। দুর্ঘটনার পর অক্ষত শিশুটিকে উদ্ধার করে তার নানির হেফাজতে দেওয়া হয়।

পুলিশ জানায়, শ্বশুর বাড়ি থেকে পিতার বাড়ি যাচ্ছিলেন লিমা। সঙ্গে দু’বছরের শিশু কন্যাও ছিল। তাদের বহনকারী মাহেন্দ্র গাড়ি নতুন রাস্তা মোড়ের পেট্রোল পাম্পের সামনে পৌঁছে। এ সময় একটি ট্র্রাক মাহেন্দ্র গাড়িকে ধাক্কা দেয়। এতে লিমা ছিটকে সড়কে পড়ে যান। এরপরই ট্রাকটি তাকে চাপা দিয়ে চলে যায়।ঘটনাস্থলেই লিমা মারা যান।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম