সুবর্ণা নদী হত্যা মামলার এক আসামি গ্রেফতার

পাবনা প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৪৭

সুবর্ণা আক্তার নদী পাবনার সাংবাদিক সুবর্ণা আক্তার নদী হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি শামসুজ্জামান মিলনকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কামান্ডার মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত শামসুজ্জামান পাবনা শহরের গোপালপুর এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। সে নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনের মালিকানাধীন ইড্রাল ফার্মার (ইউনানী) ম্যানেজার। পরিবারের দাবি, নদীকে হত্যার সময় মিলন উপস্থিত ছিল।

রবিবার দুপুর ১২টায় র‌্যাবের পাবনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শামসুজ্জামান মিলনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র‌্যাব কমান্ডার।
গত ২৮ আগস্ট রাতে পাবনা শহরে ভাড়া বাসায় ঢোকার মুহূর্তে আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নদীর মা মর্জিনা বেগম বাদী হয়ে নদীর সাবেক স্বামী ও শ্বশুরসহ তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে এ ঘটনায় নদীর সাবেক শ্বশুর আবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে এখনও গ্রেফতার হয়নি নদীর সাবেক স্বামী রাজিব হোসেন।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম