কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করে থাকে: ওবায়দুল কাদের

নীলফামারী প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৩৫

সৈয়দপুর বিমানবন্দরে সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের

কিছু গণমাধ্যম দেশকে অস্থিতিশীল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করে থাকে বলে অভিযোগ করেছেন  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাদের এ ধরনের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার (৯ সেপ্টেম্বর) সৈয়দপুর বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

শনিবার (৯ সেপ্টেম্বর) একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করতে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে উত্তরবঙ্গ সফরে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ঢাকা থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে চেপে নীলফামারী যান তিনি। এই ট্রেনযাত্রায় বেশ কিছু স্টেশনে ট্রেন থামিয়ে জনসভা ও পথসভায় অংশ নেন তিনিসহ দলীয় নেতারা। এর ফলে ট্রেনটি শেষ গন্তব্যে পৌঁছতে প্রায় পাঁচ ঘণ্টা দেরি হয়। এছাড়াও প্রতিটি স্টেশন থেকে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটির ভেতরেসহ ছাদে ওঠায় ট্রেনের নিয়মিত যাত্রীরা দুর্ভোগে পড়েন। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে  নির্বাচনি ট্রেনযাত্রার কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন কিনা  সাংবাদিকদের এমন প্রশ্ন করলে ওবায়দুল কাদের বলেন,  মানুষের দুর্ভোগ হয়নি। ট্রেনযাত্রায় পথিমধ্যে ১৭-১৮ টি পথ সভায় মানুষের বাঁধ ভাঙ্গা স্রোত ছিল। উন্নয়নের পথে অচিন্তনীয় গণ জোয়ারে পথ সভাগুলো জন সমুদ্রে পরিণত হয়েছিল। কিন্তু, কিছু গণমাধ্যম দেশকে অস্থিতিশীল করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ পরিবেশন করে থাকে। এসব থেকে তাদের বিরত থাকার আহ্বান জানান তিনি। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে যদি কোন ব্যর্থ দলের নাম নিতে হয়, তাহলে প্রথমেই বিএনপির নাম আসে। বিএনপি-জামায়াত গত ১০ বছরেও ১০ মিনিট রাস্তায় দাঁড়াতে পারেনি। তাদের সাংগঠনিক অবস্থা ভেঙে পড়েছে। জনবিছিন্ন হয়ে পড়েছে তারা। বিএনপির কেন্দ্রীয় নেতারা অফিসে বসে হিন্দি সিরিয়াল দেখে আর মোবাইল ফোনে পুলিশ কোথায় কী করছে খবর নেয়।

মন্ত্রী আরও বলেন, জামায়াত-বিএনপি কোটা আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের ওপর ভর করে ফায়দা হাসিলের চেষ্টা করেছিল। কিন্তু, তারা সফল হতে পারেনি। কোনও আন্দোলনে তারা ১০ মিনিট রাস্তায় দাঁড়াবার সাহস পায়নি। বিএনপি জামায়াত শুধুই মিথ্যাচার করতে পারে।

আগামী নির্বাচনে দলীয় নেতাদের মনোনয়নের বিষয়ে সেতুমন্ত্রী বলেন, দলের নেতাদের আমলনামা দলের সভাপতি শেখ হাসিনার হাতে জমা আছে। আর জনমতের ভিত্তিতে নমিনেশন (মনোনয়ন) নিতে হবে।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ঠেকানোর কোনও শক্তি নেই।

ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করে বলেন, আমাদের কাছে খবর আছে, দেশে-বিদেশে ২০১৪ সালের মতো কীভাবে সহিংসতা করা যায় তা নিয়ে ষড়যন্ত্র চলছে। বিএনপি জামায়াত ২০১৪ সালের মতো জ্বালাও পোড়াও অগ্নি সংযোগের প্রস্তুতি নিচ্ছে। তবে এসব করে লাভ হবে না। আমরা জনগণকে নিয়ে তা প্রতিহত করব। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রীর সফরসঙ্গী সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নীলফামারী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক আবুজার রহমান প্রমুখ।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম