আশুলিয়ায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৭আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৭

ঝুলন্ত লাশ সাভারের আশুলিয়ায় শ্রমিক কলোনির একটি ভাড়া বাড়ি থেকে স্বামী ও স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীপুর এলাকার মজিবর দেওয়ানের বাড়ির একটি কক্ষ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন রুনা আক্তার (১৯) ও তার স্বামী এবাদত রহমান (২৫)। তাদের গ্রামের বাড়ি ফেনী জেলায়। এদের মধ্যে রুমা আশুলিয়ার হোপলুন পোশাক কারখানার শ্রমিক ছিলেন। অন্যদিকে তার স্বামী কাজ খুঁজছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

লাশের পাশাপাশি কক্ষ থেকে একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। চিরকুটে ‘আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানান, রুনা ও এবাদতের চার মাস আগে বিয়ে হয়। এরপর থেকেই স্বামী-স্ত্রী শ্রীপুর এলাকার ওই বাড়িতে বসবাস করে আসছিলেন। তবে রবিবার বিকালে হঠাৎ কক্ষের বারান্দায় স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশের একটি দল কক্ষের ভেতর থেকে স্বামী ও বারান্দা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ‘নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনই আত্মহত্যা করেছেন।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম