চট্টগ্রামে হৃদয় হত্যার ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:০৮আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৮, ২০:১৪

চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় প্রতিপক্ষের হামলায় শুক্কুর হোসেন ওরফে হৃদয় নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার (০৯ সেপ্টেম্বর) নিহত শুক্কুরের মা জহুরা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

খুলশী থার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার এজাহারে ৬জনকে আসামি করার পাশাপাশি আরও ৬/৭জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আসামিরা হলেন, সাব্বির, আনিসুর রহমান, সাইফুল ইসলাম, মনির, বাপ্পি ও ফয়েজ।

নাসির উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে নিহত শুক্কুরের মা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি তাজুল ইসলাম রনি বর্তমানে পুলিশ হেফাজতে চমেকে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার দিন শুক্কুরের পক্ষের লোকজনের হামলায় রনি আহত হয়। মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

এর আগে শুক্রবার রাতে খুলশী ভিআইপি আবাসিক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ান। এতে শুক্কুরসহ ৬জন আহত হন। গুরুতর আহতাবস্থায় শুক্কুরকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে শুক্কুরের পরিবার দাবি করেছে, রনির চাঁদাবাজির বিরোধিতা করায় তার লোকজন শুক্কুরকে কুপিয়ে হত্যা করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম