শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

বেনাপোল প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:২২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৩৩

যশোর

যশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ময়না খাতুন (৩১) নামে এক নারী আহত হয়েছেন। রবিবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নাভারন কাজিরবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত আরিফ হোসেন কাজিরবেড় গ্রামের আলতাফ হোসেনের ছেলে এবং আহত ময়না খাতুন একই গ্রামের আরজু রহমানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৯টার দিকে কাজিরবেড় গ্রামের ভাড়া বাড়িতে আরিফ খেলা করছিল। এসময় বাড়ির পাশ দিয়ে যাওয়া ৩৩ হাজার কেভি ভোল্টেজের বৈদ্যুতিক সংযোগের তারে অসাবধানে তার হাত লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। এসময় ময়না খাতুন দৌড়ে এসে আরিফকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আরিফকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার এবিএম রনি জানান, আরিফকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। আহত ময়না চিকিৎসাধীন রয়েছেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম