দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, বান্ধবীর বাবা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৮আপডেট : ১০ সেপ্টেম্বর ২০১৮, ২০:৪৫

চট্টগ্রাম দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কালাম মোল্লা নামে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি পেশায় সবজি বিক্রেতা ও এই ছাত্রীর বান্ধবীর বাবা। সোমবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলোনি গেট এলাকা থেকে তাকে ধরে এনে পুলিশ সোপর্দ করা হয়।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন বলে তিনি জানান।

গ্রেফতার কালাম মোল্লা বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভবানিপুর গ্রামের আলতাফ মোল্লার ছেলে।

ওসি নুরুল হুদা বাংলা ট্রিবিউনকে জানান,  ভিকটিম স্কুলছাত্রী গত ৬ সেপ্টেম্বর স্কুল থেকে বাসায় ফেরার সময় বান্ধবীর সঙ্গে তার বাসায় যায়। গ্রেফতার হওয়া কালাম মোল্লা ওই বান্ধবীর বাবা এবং ওই সময় সে বাসায় ছিল। কালাম মোল্লার স্ত্রী পোশাক কারখানায় কাজে ছিলেন। কালাম মোল্লা তার মেয়েকে কাজের ছুঁতোয় বাসার বাইরে পাঠিয়ে দেয় এবং ওই শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই শিশুটি চিৎকার শুরু করলে কালাম মোল্লা তাকে ছেড়ে দেয়। শিশুটি বাসায় ফিরে যায়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আজ সোমবার স্কুলে আসলে ওই ছাত্রী বিষয়টি শিক্ষককে বলে। পরে শিক্ষকরা ব্যারিস্টার কলোনির সামনে থেকে কালাম মোল্লাকে ধরে স্কুলে নিয়ে আসেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম