হিলিতে ১৪০ কেজি ইমিটেশনের গহনা উদ্ধার

হিলি প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৭

দিনাজপুর দিনাজপুরের হিলিতে ভারত থেকে চোরাই পথে আসা ১৪০ কেজি ওজনের ইমিটেশনের তৈরি গলার চেইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার ভোররাত ৫টার দিকে সীমান্তের ঘাসুড়িয়া কবরস্থানের পার্শ্ববর্তী স্থান থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এই চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলি আজম বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকার কবরস্থানের পাশে অভিযান চালায় বিজিবি। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪টি প্লাস্টিকের বস্তার মধ্যে ওই চেনগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইমিটেশনের গহনাগুলোর সিজার মূল্য ৭ লাখ টাকা।

মালামালগুলো হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

/এমএএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম