সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নাই: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০১৮, ১৭:০২আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪১

কথা বলছেন মাহবুবউল আলম হানিফ (ছবি- প্রতিনিধি) আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ‘বিএনপি নির্বাচনে যাবে কিনা সেটা তাদের সিদ্ধান্ত। গণতান্ত্রিক পদ্ধতিতে যেকোনও দলের যেকোনও সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে। কোনও রাজনৈতিক দল যদি মনে করে যে তারা নির্বাচনে অংশ নেবে, তো নিতে পারে। আবার যদি কোনও দল মনে করে নির্বাচনে অংশ নেবে না, নাও নিতে পারে। এটা যেকোনও রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। সংবিধানে যে গাইড-লাইন আছে, সে অনুযায়ী আগামী সংসদ নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।’

মঙ্গলবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

‘খালেদা জিয়ার মুক্তি ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের প্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘আদালতের রায়ে দণ্ডিত কোনও কয়েদিকে আইনি লড়াই ছাড়া মুক্তি দেওয়ার কোনও বিধান নেই। এক্ষেত্রে দ্বিতীয় পথ হলো রাষ্ট্রপতির কাছে ক্ষমাপ্রার্থনা করে মুক্তির জন্য আবেদন করা। এক্ষেত্রে রাষ্ট্রপতি ব্যাপারটা বিবেচনা করলে দণ্ডিতের মুক্তি হতে পারে। এর বাইরে মুক্তি পাবার কোনও সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা নিজেরাও জানে খালেদা জিয়া দুর্নীতি করে টাকা আত্মসাৎ করেছিল। খালেদাকে নির্দোষ প্রমাণ করতে পারবে না বিধায় তারা (বিএনপির নেতাকর্মীরা) আদালতকে বাদ দিয়ে অন্য লাইনে যাওয়ার চেষ্টা করছে।’

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছিল, দ্বিতীয়বার তারা সে ভুল আর করবে না। বিএনপি যদি আবারও নির্বাচন বর্জন করে, তাহলে এটা হবে তাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত।’

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগ সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম