চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপির ৫ নেতাকর্মী গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৩০

গ্রেফতারের প্রতীকী ছবি নাশকতার মামলায় চুয়াডাঙ্গা সদরে অভিযান চালিয়ে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাড়াবাড়িয়া ও গোষ্টবিহার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন– উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের বিএনপির ওয়ার্ড সভাপতি জালাল উদ্দীন (৪৫), একই গ্রামের বিএনপি নেতা তেতুল (৩০), কর্মী খলিলুর রহমান (৫৫), আব্দুল মান্নান (৪৩) ও গোষ্টবিহার গ্রামের বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (৬৪)।

ওসি দেলোয়ার হোসেন জানান, দুপুরে থানা পুলিশের একটি বিশেষ দল গাড়াবাড়িয়া ও গোষ্টবিহার এলাকায় অভিযান চালায়। এসময় তারা বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে। তাদের বিকালে আদালতে পাঠানো হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম