সালিশ বৈঠকে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১

কুমিল্লা প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৭আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪৯

কুমিল্লা কুমিল্লার লালমাই উপজেলায় গ্রাম্য সালিশে মধ্যযুগীয় কায়দায় এক প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বরদের বিরুদ্ধে। এ ঘটনায় সেলিম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ। এছাড়া নির্যাতনের নির্দেশ দাতা সোলেমান মেহেদী নামে একজনকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শিরিন আক্তার। বিষয়টি নিশ্চিত করেছেন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ।

স্থানীয়রা জানান, ভুক্তভোগী শিরিন আক্তার কুমিল্লার লালমাই উপজেলার মনোহরপুর গ্রামের কাতার প্রবাসী আব্দুল মালেকের স্ত্রী। গ্রামের মাতব্বর ও ইউপি চেয়ারম্যান দুলা মিয়ার ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে ওই প্রবাসীর স্ত্রীর ওপর প্রকাশ্যে বেত্রাঘাতের মাধ্যেমে শারিরীক নির্যাতন চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লালমাই মনোহরপুর গ্রামের মান্নান মাস্টারের ছেলে জাকারিয়ার স্ত্রীর সঙ্গে প্রবাসীর স্ত্রী শিরিন আক্তারের কোনও একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পরে কথা কাটাকাটির বিষয়টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পাশের বাড়ির মান্নান মাস্টারের ছেলে কিবরিয়ার সঙ্গে শিরিন আক্তারের অবৈধ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ আনা হয়। ওই অভিযোগের ভিত্তিতে গত ৩ সেপ্টেম্বর শিরিন আক্তারের বাড়িতে গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে মাতব্বর দুলা মিয়ার ছেলে সোলেমান মেহেদীর নির্দেশে শিরিন আক্তারকে মধ্যযুগীয় কায়দায় বেত্রাঘাত করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেত্রাঘাতের ভিডিও ভাইরাল হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেএম ইয়াসির আরাফাত জানান, দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন আর রশিদকে অবহিত করা হয়েছে।

ওসি মামুন অর রশিদ জানান, এ ঘটনায় সোলেমান মেহেদীকে প্রধান আসামি করে আট জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী শিরিন আক্তার। একজন গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম