ভারতে পাচারের সময় ৩৫ কেজি শিং মাছের পোনা উদ্ধার

হিলি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৮আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৪:১৪

উদ্ধার করা শিং মাছের পোনা দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে ভারতে পাচারকালে ৩৫ কেজি দেশি শিং মাছের পোনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোররাত ৪টার দিকে হিলি সীমান্তের নওপাড়া পাকা রাস্তার ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় মাছগুলো উদ্ধার করে বিজিবি। তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

হিলির বাসুদেবপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার জয়েন উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, ‘বাংলাদেশ থেকে ভারতে দেশি শিং মাছের পোনা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোররাতে সীমান্তের নওপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবি। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই বস্তা উদ্ধার করে তার ভেতর থেকে দেশি ৩৫ কেজি শিং মাছের পোনা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিং মাছের পোনাগুলোর সিজার মূল্য ১৭ হাজার ৫শ টাকা। শিং মাছের পোনাগুলো হিলি কাস্টমসে জমা দেওয়া হয়েছে।’

অপরদিকে বিজিবি মংলা বিওপি ক্যাম্পের সদস্যরা শুক্রবার ভোররাতে সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ১৮০ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত এসব মালামালের সিজার মূল্য ৭৩ হাজার ৫শ টাকা। উদ্ধারকৃত ফেনসিডিল ও গাঁজা ধ্বংস করার লক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম