মধুমতি নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:০৬আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৩:১৩

মধুমতি নদী গোপালগঞ্জের মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশু নিশান রৈরাগীর (৭) মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মধুমতি নদী থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। সন্তান হারিয়ে গৌতম বৈরাগীর আহাজারি

উলপুর ইউনিয়নের চেয়ারম্যান কামরুল ইসলাম বাবুল জানান, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার উলপুর ইউনিয়নের আন্দারকোটা গ্রামের ৭/৮ টি শিশু মধুমতি নদীতে গোসল করতে নামে। এসময় নিশান বৈরাগী (৭) ও প্রশান্ত বৈরাগী (৭) নামের দুই শিশু নিখোঁজ হয়। এলাকাবাসী নদীতে নেমে প্রশান্ত বৈরাগীকে জীবিত উদ্ধার করতে পারলেও নিশান বৈরাগীকে উদ্ধার করতে পারেনি। মধুমতি নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হরিদাসপুর এলাকায় মধুমতি নদীতে নিখোঁজ শিশু নিশানের মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে স্বজনরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।নিহত নিশান বৈরাগী আন্দারকোটা গ্রামের গৌতম বৈরাগীর ছেলে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম