চামচের হাতলে লুকিয়ে ইয়াবা পাচার, আটক ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৯

চট্টগ্রাম রান্নার কাজে ব্যবহার করা চামচের হাতলের ভেতরে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) ভোরে চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকায় কুমিল্লাগামী একটি বাস থেকে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক (চট্ট-মেট্রো) শামীম আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। আটক দুজন হলেন মুন্সীগঞ্জ জেলার লৌহজং এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে মো. চঞ্চল (৩২) ও একই এলাকার মো. আসলামের ছেলে মো. আসমাউল (৩২)।

শামীম আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাবুর্চি সেজে দুই মাদক ব্যবসায়ী ইয়াবা পাচার করছে এমন সংবাদ পেয়ে ভোরে কুমিল্লাগামী সৌদিয়া প্রিন্স পরিবহনের একটি বাসে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় ওই বাসে থাকা দুই যাত্রীকে আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা রান্নার বড় চামচের হাতল থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক দুজন দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম