ভাঙ্গায় শিক্ষিকার বিরুদ্ধে ছাত্রের মাথা ফাটানোর অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৪আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫৪

হাসপাতালে আহত ছাত্র জাফিদুল ইসলাম সাজিম ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্র ওই স্কুলের শিক্ষিকার স্কেলের আঘাতে গুরুতর জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। জাফিদুল ইসলাম সাজিম নামের আহত ওই ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।

আহত ছাত্র জাফিদুলের বাবা বলেন, ‘সকাল ১১টার দিকে আমার ছেলে স্কুলে গেলে কোনও কিছু বুঝে ওঠার আগেই শিক্ষিকা ফেরদৌসী রহমান তার মাথায় স্কেল দিয়ে আঘাত করেন। এতে আমার ছেলের মাথা ফেটে যায়। এসময় ওই শিক্ষিকার ছেলে ও একই ক্লাসের ছাত্র সাহদাত তাঈপও আমার ছেলের ওপর হামলা করে।’

এদিকে ঘটনা জানাজানি হলে অন্য শিক্ষকরা এসে সাজিমকে হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে বলে আহত ছাত্রের বাবা জানান। এছাড়াও তার হাত, পা, বুক ও পিঠে আঘাতের চিহ্ন আছে বলেও জানান তিনি।

ঘটনা সম্পর্কে স্কুলটির প্রধান শিক্ষক হায়দার হোসেন বলেন, ‘শিক্ষিকা নয়, হামলা চালিয়েছে তার ছেলে।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘আগের দিন খেলার মাঠে তাদের মধ্যে হাতাহাতি হয়েছিল, তার জেরেই এই মারামারির ঘটনা।’

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিরাজ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটানার কথা তিনি শুনেছেন। তবে এখনও পর্যন্ত কেউ এ ব্যাপারে থানায় অভিযোগ নিয়ে আসেননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম