শিবালয়ে বিদ্যালয়ের ছাদ ধসে আহত ১১

মানিকগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৪:৫২আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৫:০২

আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় মানিকগঞ্জের শিবালয়ে বিদ্যালয়ের ছাদে উঠে ফুটবল ম্যাচ দেখতে গেলে ধসের ঘটনায় ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর। শনিবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে শিবালয় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বীর মুক্তিযোদ্ধা মরহুম আলী আকবর স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দর্শকরা বিদ্যালয়ের ছাদে উঠে ম্যাচ দেখার সময় দুর্ঘটনাটি ঘটে।

ধসের ঘটনায় আহতরা হলেন- একই উপজেলার ঢাকাইজুড়া গ্রামের সমেজ উদ্দিনের ছেলে শাহজাহান, বড়বোয়ালী গ্রামের রফিকুলের ছেলে হৃদয়, কাতরাসিন গ্রামের ইয়াকুব আলীর ছেলে শাহিন, তেওতা গ্রামের হেলাল হোসেনের ছেলে দিদারুল, চারিপাড়া গ্রামের তাহাজউদ্দিনের ছেলে শফিকুল, উথলী গ্রামের প্রদীপ কুমারের ছেলে দুর্জয়, দশচিড়া গ্রামের দীপকের ছেলের স্বপন, জেলার দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামের নাসির ব্যাপারীর ছেলে মাসুদ রানা, রৌহা গ্রামের মনিরের ছেলে আতোয়ার, জিয়ানপুর গ্রামের আনন্দর ছেলে বিজয় ও জেলার ঘিওর উপজেলার শ্রীবাড়ি গ্রামের খলিলের ছেলে আক্তার হোসেন।

শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, গুরুতর না হওয়ায় সাত জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম