সিলেটে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

সিলেট প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৫৪আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৪

সিলেট রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে তাদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশের সিলেট রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির হোসেন বলেন, রাত সোয়া ১০টার দিকে সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে উপবন ট্রেন ছেড়ে যায়। স্টেশনের ৫০ গজ পূর্ব দিকে চলন্ত এই ট্রেনে উঠতে চায় দু'জন যুবক। তবে ট্রেনে উঠতে না পেরে তারা পড়ে যায়। এসময় তারা ট্রেনের চাকায় কাটা পড়েন। 

ওসি বলেন, নিহত দুই যুবকের নাম-ঠিকানা জানা যায়নি। তবে তারা কীনব্রিজের ঠেলাওয়ালার কাজ করতো বলে জানা গেছে। সম্ভবত টিকিট ছাড়া চলন্ত ট্রেনে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে।

/এমএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম