নাটোরে মাদক সেবন ও বিক্রির দায়ে ১৪ জনের সাজা

নাটোর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৭আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৪৫

র‌্যাবের হেফাজতে মাদকসেবী ও বিক্রেতারা মাদক সেবন ও বিক্রির অভিযোগে নাটোরে ১৪ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস আদালত পরিচালনা করেন। নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আজমল হোসেন জানান,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর ও লালপুর থানার বিভিন্ন মাদকস্পটে অভিযান চালায় নাটোর র‌্যাব অফিসের একদল সদস্য। এসময় ৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস এমফিটামিন ট্যাবলেটসহ ১৪ জনকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সদর উপজেলার উত্তর বড়গাছা এলাকার সাত্তারের ছেলে রফিকুল (২৪),  কানাইখালী এলাকার মিনারুলের ছেলে রাজু (৩০),উত্তর রড়গাছার কালামের ছেলে রহমান (৪৪), কানাইখালীর মোস্তাকের ছেলে মাহমুদুল হাসান (৩০), আলাইপুরের মোজাম্মেলের ছেলে তুহিন (৩২), লালপুর উপজেলার কলম নগর কাজী পাড়ার জামালের ছেলে দ্বীন ইসলাম (২১), ও আহম্মদপুরের বানাত সরকারের ছেলে মধু (২৬)-কে ছয় মাস, সদর উপজেলার ডাক মারা গোরস্থান এলাকার আইয়ুবের ছেলে সুজন (২৪),একডালার মাতাছিনের ছেলে জয়নাল আবেদীন বাবু (২৮),চক বদ্যনাথের সেলিম ওসমানের ছেলে শিমুল (২৫),একডালা পুকুর পাড়ের আসলামের ছেলে লিটন (৩০),হুগালবাড়িয়ার আজিল মোল্লার ছেলে রফিকুল ও বনবলঘড়িয়ার রইছের ছেলে রবিউল ওরফে সাবু (২৭)-কে তিন মাস এবং চক বদ্যনাথের শফির ছেলে সবুজ তালুকদার(১৯)-কে একমাসেরন বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। জব্দ  মালামাল ধ্বংস করার পর আসামিদের নাটোর কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেন আজমল হোসেন।

এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম