লাঙলে ভোট দিন, একজন মানুষও মরবে না: এরশাদ

সুনামগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:৪৬

পীর ফজলুর রহমান মিসবাহকে সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী ঘোষণা লাঙল প্রতীকে ভোট চেয়ে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘লাঙলে ভোট দিন, লাঙলকে ক্ষমতায় আনেন, একজন মানুষও মরবে না।’

রবিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি শান্তিতে বিশ্বাস করে। হিংসায় বিশ্বাস করে না, প্রতিহিংসায় বিশ্বাস করে না, দেশের মানুষ সেটা জানেন। ক্ষমতার পালাবদল হয়, মানুষ কিছু পায় না। পালা বদলের রাজনীতি আমরা চাই না। আমরা পরিবর্তন চাই। আর পরিবর্তন দিতে পারে জাতীয় পার্টি।’

এ সময় আগামী নির্বাচনে সুনামগঞ্জ-৪ আসনের জন্য বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহকে প্রার্থী হিসেবে ঘোষণা দেন এরশাদ।

দলীয় সম্মেলনে সরকারের সমালোচনা করে এরশাদ বলেন, ‘দেশে মানুষের জীবনের নিরাপত্তা নেই। কত মানুষ খুন-গুম হয়েছে, তার হিসাব নেই। যুবকদের চাকরি নেই। সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। মানুষ পরিবর্তন চায়। মানুষ জাতীয় পার্টিকে আবারও ক্ষমতায় চায়।’

এরশাদ আরও বলেন, ‘সম্প্রতি আওয়ামী লীগ নেতা তোফায়েল সাহেব বলেছেন আওয়ামী লীগ ক্ষমতায় না এলে এক লাখ মানুষ মারা যাবে। এ বিষয়ে আমি একটি কথা বলতে চাই। লাঙলে ভোট দিন, লাঙলকে ক্ষমতায় আনেন, একজন মানুষও মরবে না।’

জেলা জাপা সভাপতি পীর ফজলুর রহমান মিসবাহর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলটির মহাসচিব এবিএম রহুল আমীন হাওলাদার এমপি, কাজী ফিরোজ রশিদ চৌধুরী এমপি, ব্যারিস্টার ইয়াহিয়া চৌধুরী এমপি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদসহ জেলা ও জাতীয় পার্টির স্থানীয় নেতারা।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম