পিরোজপুরে মাদক ব্যবসার দায়ে স্বামী-স্ত্রীর কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:০০আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০২:০২

আদালত

পিরোজপুরে মাদক ব্যবসার দায়ে বাবুল হাওলাদার ও তার স্ত্রী রহিমা বেগমকে কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (১৬ সে‌প্টেম্বর) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত বাবুল হাওলাদার ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর এলাকার মফিজ উদ্দিন হাওলাদারের ছেলে।

পিপি খান মো. আলাউদ্দিন জানান, মাদক ব্যবসার দায়ে বাবুল হাওলাদারকে সাত বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে একই অপরাধে বাবুলের স্ত্রী রহিমাকে দুই বছর কারাদণ্ড ও একহাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সদর উপজেলার গৌরিপুর গ্রামে বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ও তার স্ত্রী রহিমার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা জব্দ করে।  এ ঘটনায়  ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই দম্পতির বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন।

সূত্র আরও জানায়, চলতি বছরের ২০ মার্চ ভান্ডারিয়া থানার এসআই শহিদুল ইসলাম তদন্ত শেষে ওই দম্পতির  বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আজ রায় দেন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন শাহ আলম।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম