আলোকচিত্রী শহিদুল আলমসহ আটক শিক্ষার্থীদের মুক্তি দাবিতে যশোরে কর্মসূচি

যশোর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৪:২১

আলোকচিত্রী শহিদুল আলমসহ আটক শিক্ষার্থীদের মুক্তি দাবিতে যশোরে কর্মসূচি আলোকচিত্রী ড. শহিদুল আলম ও ছাত্র ফেডারেশনের নেতা মারুফ আশাফসহ বন্দি শিক্ষার্থীদের মুক্তির দাবিতে কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, যশোর জেলা শাখা।

সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মুজিব সড়কে এই মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা বলেছেন, ‘দেশের কোনও প্রতিষ্ঠানেই এখন আর গণতান্ত্রিক পরিবেশ নেই। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের গ্রেফতার করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে কণ্ঠ বন্ধ করার সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশে কথা বলার স্বাধীনতা হরণ করা হয়েছে। এমন পরিস্থিতি চলতে দেওয়া যায় না।’

অবিলম্বে আলোকচিত্রী শহিদুল আলম, ছাত্রনেতা মারুফসহ বন্দি সব শিক্ষার্থীর মুক্তি ও ডাকসু নির্বাচনের দাবি করা হয়েছে কর্মসূচি থেকে।

সংগঠনের জেলা সভাপতি অনিমেষ বাছাড়ের সভাপতিত্বে বক্তৃতা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক শাওন তারিন, জেলা সেক্রেটারি মামুন হোসেন, এমএম কলেজ শাখার সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী