বৃষ্টিতে লবণ তুলতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারালেন দুই শ্রমিক

কক্সবাজার প্রতিনিধি
০২ মে ২০২৪, ১৫:২৫ আপডেট : ০২ মে ২০২৪, ১৫:২৫

কক্সবাজারের পেকুয়ায় বজ্রাঘাতে দুই লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালের দিকে পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়নে লবণের মাঠে বজ্রাঘাতে মৃত্যুর এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার মগনামা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের ছেলে দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মো. আরাফাত (১২)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক লবণ তুলতে মাঠে ছুটে যায়। এ সময় ঘন ঘন বজ্রাঘাত হচ্ছিল। একপর্যায়ে বজ্রাঘাতে লবণের মাঠে দুই শ্রমিকের মৃত্যু হয়।

স্থানীয়রা দুজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজিবুর রহমান জানান, সকালে রাজাখালী ও মগনামা এলাকার দুই লবণশ্রমিকের নিথর দেহ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। বজ্রাঘাতে তারা মৃত্যুবরণ বলেও জানান এই কর্মকর্তা।

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক