টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৯

কক্সবাজার কক্সবাজারের টেকনাফ থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ সেপ্টম্বর) ভোরে টেকনাফের মুণ্ডার ডেইল এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, সোমবার ভোরে টেকনাফের মুণ্ডার ডেইল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আনা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সাবরাং সীমান্তচৌকির নায়েব সুবেদার মো. লাল মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টহল দল ওই এলাকার অবস্থান নেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া পলিথিন ব্যাগের ভেতর থেকে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আছাদুদ জামান চৌধুরী বলেন, ‘তিন কোটি টাকা মূল্যের এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম