হারিয়ে যাওয়া ভাইবোন এখন দুস্থ পুনর্বাসন কেন্দ্রে

গাজীপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:২৪

রাব্বী ও সুমাইয়া গাজীপুরে শহরে রবিবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্বজনদের কাছ থেকে হারিয়ে যাওয়া সুমাইয়া (৯) ও রাব্বী (৫) নামে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৭ সেপ্টেম্বর)তাদের টঙ্গীর শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। সম্পর্কে তারা ভাইবোন।

রবিবার সন্ধ্যায় তাদের গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাসন সড়ক এলাকায় পাওয়া যায়। এখনও পর্যন্ত তাদের অভিভাবকের ঠিকানা জানা যায়নি।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, রবিবার সন্ধ্যায় গাজীপুর মহানগরের বাসন সড়ক মোড়ে শিশু দুটি কান্নাকাটি করছিল। এ সময় বিউটি নামে একনারী শিশু দুটিকে চান্দনা চৌরাস্তার পুলিশ বক্সে নিয়ে আসেন। সেখান থেকে বাসন থানা পুলিশ শিশু দুটিকে তাদের হেফাজতে নেয়।

ওসি বলেন, ‘জিজ্ঞাসাবাদে শিশু সুমাইয়া জানায়, তার সঙ্গে থাকা রাব্বী তার ছোট ভাই। তাদের পিতার নাম নজরুল ইসলাম। তারা কোনও ঠিকানা জানাতে পারেনি। তারা কার সঙ্গে, কীভাবে এখানে এসেছে তাও বলতে পারেনি। এ ঘটনায় রাতেই বাসন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। সোমবার দুপুরে শিশু দুটিকে টঙ্গীর শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।’

/এমএএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম