আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪১আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৭

কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি বাংলাদেশ ছেড়ে আমেরিকায় চলে গেছে। তারা এখন লবিস্ট নিয়োগ করে বিদেশিদের কাছে ধর্না দিয়েছে। একমাত্র রাজনৈতিকভাবে দেওলিয়া হলেই কেউ লবিস্ট নিয়োগ করে বিদেশিদের কাছে ধর্ণা দিতে পারে। এতে প্রমাণিত হয়েছে, এদেশের জনগণের প্রতি বিএনপির আস্থা নেই। ষড়যন্ত্রের প্রতিই তাদের আস্থা। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের মানুষ কখনোই তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না।’

সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া সরকারি কলেজের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

এই আওয়ামী লীগ নেতা আরও বলেন, ‘বিএনপির প্রত্যেকটি দাবি জনবিচ্ছিন্ন, ব্যক্তিগত ক্ষমতায় যাওয়ার কৌশল। তাই বিএনপির দাবির প্রতি জনগণের সমর্থন না থাকায় তারা কোনও আন্দোলনে গড়ে তুলতে পারে নাই।’

বর্তমান সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না- বিএনপি নেতা মওদুদ আহমেদের এই রকম মন্তব্যের বিষয়ে তিনি এসব কথা বলেন। মাহবুব উল আলম হানিফ বলেন, ‘২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকে বিএনপি-জামায়াত বিচার বন্ধ করার জন্য সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল। ২০১৫ সালে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য পেট্রোল বোমা সন্ত্রাস চালিয়েছিল। বহু মানুষকে পুড়িয়ে হত্যা করেছিল। কিন্ত তাদের স্বপ্ন বাস্তবায়ন হয়নি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে হানিফ বলেন, ‘বাংলাদেশের সেরা চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করে খালেদা জিয়ার চিকিৎসা করা হচ্ছে। এর বাইরে উনার ব্যক্তিগত চিকিৎসক কোন পর্যায়ে আছে যে উনি দেশের চিকিৎসকদের প্রতি আস্থা রাখতে পারছেন না? এর মাধ্যমে প্রমাণিত হয় তারা চিকিৎসা নিয়ে রাজনীতি করতে চাইছে।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদের, কর্মচারী পরিষদ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন- নির্দলীয় সরকার অসাংবিধানিক কিনা জবাব দেবে জনগণ: মওদুদ

/এফএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের