চেক জালিয়াতি: ব্যাংক কর্মকর্তাসহ দুজনের ১০ বছরের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৪৩

আদালত

নোয়াখালীতে চেক জালিয়াতির মামলায় সোনালী ব্যাংকের এক কর্মকর্তাসহ দুই জনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ৯ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী বিশেষ জজ আদালতের বিচারক সফিউল ইসলাম এ রায় দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান এ খবর নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত দুই জনের নাম হলো– আলমগীর হোসেন ও নূর হোসেন। আলমগীর হোসেন সোনালী ব্যাংকের সোনাইমুড়ী শাখার কর্মকর্তা এবং নূর হোসেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এমএলএসএস।

আদালত সূত্র জানায়, ২০০৯ সালে সোনাইমুড়ী উপজেলার চেয়ারম্যান, মেম্বর ও গ্রাম পুলিশের ভাতার সরকারি অংশের মোট ৯ লাখ ৪ হাজার ৪শ’ ৪৫ টাকার দু’টি চেক উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙিয়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে গ্রহণ করে নূর হোসেন। পরবর্তী সময়ে চেক দু’টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আর জমা দেয়নি নূর হোসেন। এর পরিবর্তে আলমগীর হোসেনের সহযোগিতায় জাল হিসাব খুলে চেক দু’টি নগদায়ন করে টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় তৎকালীন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. আব্দুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় দুদক নোয়াখালীকে। তদন্ত শেষে দুদকের নোয়াখালী কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দুদক নোয়াখালীর সহকারী পরিচালক মো. মশিউর রহমান বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত উভয় আসামিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং একইসঙ্গে ৯ লাখ টাকা করে জরিমানা করেন। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক