ছোটখাটো ভুল শুধরে নেবো, আপনারা বড় ভুল করবেন না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৫

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (ফাইল ছবি) চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে দেশবাসীকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, ‘ছোটখাটো ভুল করলে শুধরে নেবো, আপনারা বড় ভুল করবেন না।’

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জে নিজ নির্বাচনি এলাকা মনসুরনগরে থানা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা ভুল করি না বা আমাদের দোষ নেই, আমরা তা বলি না। ভুল হতে পারে, মন্ত্রীরও ভুল হতে পারে। মানুষ ভুল করে; ফেরেশতা ও শয়তান ভুল করে না। কিন্তু গত ১০ বছরে দেখেছেন, যারা ভুল করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দল থেকেও বের করে দিয়েছেন, এমপিকেও জেলে পাঠিয়েছেন, কর্মীদের শায়েস্তা করেছেন।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন এলেই চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়। এবারও তা শুরু হয়েছে। তবে বিএনপি-জামায়াত জোট যত হুমকি দিক না কেন; নির্বাচন প্রতিহত করার ক্ষমতা তাদের নেই। নির্বাচন যথাসময়েই হবে এবং সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে; এর কোনও বিকল্প নেই।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ অন্ধকার থেকে আলোয় ফিরেছে। তিনি জঙ্গি দমন ও সমুদ্রসীমা জয় করেছেন। তার বলিষ্ঠ পদক্ষেপে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে, যা এখন দৃশ্যমান। দেশে এখন রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। নির্বাচন সন্নিকটে; শান্তি ও উন্নয়নকে সামনে রেখে নেতাকর্মীকে জনগণের কাছে যেতে হবে। নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে।’ একপর্যায়ে তিনি দলীয় নেতাকর্মীদের এখন থেকে পুরোদমে নির্বাচনি প্রচার-প্রচারণা চালানোর আহ্বান জানান।

মনসুরনগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল লতিফ তারিনের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ছোনগাছা ইউপি চেয়ারম্যান সহিদুল আলম, সাবেক চেয়ারম্যান আলী হোসেন মল্লিক, আমজাদ হোসেন প্রমুখ।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম