আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় এনজিও কর্মী নিহত

সাভার প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪২আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪৪

আশুলিয়ায় কাভার্ডভ্যান চাপায় এনজিও কর্মী নিহত আশুলিয়ায় মঙ্গলবার রাত ১০টার দিকে কাভার্ডভ্যান চাপায় আজাদ (২৬) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় মনির ও আসাদ নামের আরও দুই যুবক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক)পাঠানো হয়েছে।

নিহত আজাদ নোয়াখালীর হাতিয়ার হাসেম মিয়ার ছেলে। তিনি আশুলিয়ায় পাংশী সমবায় সমিতি নামের একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জামগড়া এলাকা থেকে  মোটরসাইকেলযোগে আশুলিয়া যাওয়ার পথে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের সরকার মার্কেট এলাকায় বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা এনজিও কর্মী আজাদ ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুজন গুরুত্বর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক কাভার্ডভ্যান ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান। 

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম