নাশকতার পরিকল্পনার অভিযোগে শিবিরের তিন নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ০২:৪০

চট্টগ্রাম

নাশকতার পরিকল্পনা করার সময় ছাত্রশিবিরের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রামের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার তিন জন ছাত্রশিবিরের সাথী পর্যায়ের বলেও তিনি জানান।

গ্রেফতার তিনজন হলেন- চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মো. আসিফ উদ্দিন (২৪), কক্সবাজার জেলার রামু পূর্ব বোমাংখিল এলাকার আবদুল হকের ছেলে মোহাম্মদ এরশাদ উল্লাহ (২২) ও পেকুয়া ফজুরপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে মো. মিজানুর রহমান (২৩)।

ওসি প্রণব চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিবিরের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাহাত্তারপুল এলাকার বিসমিল্লাহ টাওয়ারের ষষ্ঠ তলার একটি বাসা থেকে দুইটি ককটেল ও বিভিন্ন উগ্রবাদী বই উদ্ধার করা হয়েছে। গ্রেফতার তিন জন ২০১৩ সালের নাশকতার মামলার আসামি।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম