সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি না হলে অংশ নেবো না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:২৩

বক্তব্য রাখছেন কাদের সিদ্দিকী (ছবি- প্রতিনিধি)

কৃষক শ্রমিক জনতা লীগের প্রধান কাদের সিদ্দিকী বলেছেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি না হলে আমি তাতে অংশ নেবো না। তবে অংশ না নিলেও খালেদা জিয়ার মতো শাড়ি-চুড়ি পড়ে ঘরে বসে থাকবো না।’

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল ক্লাবে আয়োজিত কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে এখনও পর্যন্ত কোনও উন্নয়ন হয় নাই। ১০ টাকার ঘোড়াকে ৬০ টাকার খাবার খাওয়াচ্ছে সরকার।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে একশ’ বছর আপনি ক্ষমতায় থাকলে আমার কোনও মাথাব্যথা থাকতো না। কিন্তু আপনি তো ভোট ছাড়া ক্ষমতায় এসেছেন। আসন্ন নির্বাচনে ভোট ছাড়া নির্বাচিত হলে আপনি একদিনও ক্ষমতায় থাকতে পারবেন না।’

কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবীবুর রহমান তালুকদার খোকা, দলটির জেলা সভাপতি শহিদুর রহমান মুন্সি প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান