বেনাপোল সীমান্তে অস্ত্র ও গাঁজাসহ ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১১:১৬

অস্ত্র ও গাঁজাসহ ব্যবসায়ী আটক বেনাপোলের ৪ নম্বর ঘিবা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড রাউন্ড গুলি, ৬ টি ম্যাগাজিন ও ৬ কেজি গাঁজাসহ আব্দুল খালেক (৫৬) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। আটক আব্দুল খালেক ওই গ্রামের মৃত নইমুদদিন মন্ডলের ছেলে। তিনি  অস্ত্র ব্যবসায়ী বলে দাবি করেছে বিজিবি।  

শুক্রবার (২১ সেপ্টেম্বর ) ভোরে খালেক এর নিজ বাড়ির ছাদের ওপর থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়। উদ্ধার করা পিস্তল

ঘিবা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদে তারা জানতে পারেন অস্ত্র ব্যবসায়ীরা ঘিবা গ্রামের খালেক এর বাড়ির ছাদের ওপর অস্ত্র বেচাকেনা করছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এসময় ৩টি বিদেশি, ৮ রাউন্ড গুলি, ৬ টি ম্যাগাজিন ও ৬ কেজি গাঁজাসহ  খালেককে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক অস্ত্র আটকের খবর নিশ্চিত করে জানান, আটক খালেকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানায় সোপর্দ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম