সিনহার বইয়ে যা লেখা, তা একজন পরাজিত মানুষের হা-হুতাশ: আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১২:২৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৫:১১

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ‘এস কে সিনহার বইয়ে যা লেখা হয়েছে তা একজন পরাজিত মানুষের হা-হুতাশ। সেজন্য বাংলার জনগণ এসবে কান দেবে না। তবে যারা এস কে সিনহার মাধ্যমে জুডিশিয়াল ক্যু করার ষড়যন্ত্র করেছিল, সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্র করার চেষ্টা করছে।’

আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চারগাছ বাজারে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বাংলার জনগণ এখন উন্নয়ন চায়। উন্নয়নের শিখরে উঠতে চায়। তারা এখন নৌকা মার্কায় ভোট দিতে চায়। নির্বাচন নিয়ে কোনও ষড়যন্ত্র টিকবে না। যেমনটি আগেও টিকে নাই।’

পরে মন্ত্রী চারগাছ বাজার থেকে আনুষ্ঠানিকভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা শুরুর ঘোষণা দেন। গণসংযোগ চলাকালে মন্ত্রীর সঙ্গে কসবা উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক রাশেদুল কায়ছার জীবনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- 

অন্তর্জ্বালা থেকেই বই লিখেছেন সিনহা: কাদের

'সিনহার বক্তব্যে পরিষ্কার, বন্দুকের নলের মুখে বিচার বিভাগ নিয়ন্ত্রণে নিয়েছে সরকার'

আত্মজীবনীতে পদত্যাগ প্রসঙ্গ তুলে ধরলেন এস কে সিনহা

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক