কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বিঘ্নিত

মাদারীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:৫৬আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৪:৩৫

ফেরি পার হতে অপেক্ষায় থাকা যানবাহন পদ্মায় নাব্য সংকটের কারণে কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এই রুটের ২১টি ফেরির মধ্যে শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে চলাচল করছে মাত্র ৯টি ফেরি। এর আগে বৃহস্পতিবার ৫টি ফেরি দিয়ে সীমিত আকারে যাত্রী ও যানবাহন পারাপার চালু রাখা হয়। এর ফলে ফেরিঘাটের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

এদিকে ফেরি না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাটে আটকে থাকায় যানবাহনের সারি দীর্ঘ হয়েছে। দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের ২১ জেলার যাত্রী ও চালকরা। ফেরিতে সমস্যা থাকায় লঞ্চ ও স্পিডবোটে করে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন যাত্রীরা।

তবে ঘাট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন জানান, মুন্সিগঞ্জের লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট দেখা দিয়েছে। অন্যদিকে বিকল্প চ্যানেলের ব্যবহার ও পদ্মার তীব্র স্রোতের কারণে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। এতে করে যানবাহন পারাপার বিঘ্নিত হচ্ছে।

তিনি আরও জানান, বর্তমানে ২১টি ফেরির মধ্যে ৯টি ফেরি চলাচল করতে পারছে। এসব ফের দিয়ে যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্স, কাঁচামাল ও পচনশীল দ্রব্যের যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

নাব্য সংকট দূর করতে বিআইডব্লিউটিএ'র পক্ষ থেকে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম