‘সিনহা নির্বাচনের আগে বই প্রকাশ করে উসকানি না দিলেও পারতেন’

গাজীপুর প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:১৫

ওবায়দুল কাদের

সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা নির্বাচনের আগে বই প্রকাশ করে উসকানি না দিলেও পারতেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘নির্বাচনের আগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বইটি প্রকাশ করে সরকারবিরোধী অপপ্রচারে উসকানি না দিলেও পারতেন।’

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস মোড় এলাকায় বাস র‌্যাপিড ট্রানজিটসহ (বিআরটি) প্রকল্পের কয়েকটি কাজ পরিদর্শনের সময় এসব কথা বলেছেন ওবায়দুল কাদের।

এস কে সিনহার বই প্রকাশের ব্যাপারে তিনি আরও বলেন, ‘তার লেখা বই তিনি প্রকাশ করবেন, এটাই স্বাভাবিক। তবে আমার শুধু একটাই প্রশ্ন, তা বিদেশের মাটিতে বসে কেন? আর নির্বাচনকে সামনে রেখে কেন? বইটি আরও দুই-তিন মাস পরেও প্রকাশ করা যেত। বইটি এই সময়ে প্রকাশ করে সরকারবিরোধী অপপ্রচারে উসকানি তিনি না দিলেও পারতেন।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি, তার মনে কষ্ট থাকতে পারে, জ্বালা থাকতে পারে, প্রধান বিচারপতির পদ থেকে তিনি নিজেই সরে গেছেন। এখন বিদেশে গিয়ে মনগড়া তথ্য দিয়ে তিনি সরকারবিরোধী মহলের অপপ্রচারের সুবিধার জন্য যদি এ সময় বইটি প্রকাশ করে থাকেন, তাহলে আমার মনে হয়, তিনি একজন প্রধান বিচারপতি ছিলেন, এখানে তার দায়িত্বশীলতার বিষয়টি প্রশ্নবিদ্ধ হবে।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম