নিখোঁজের একদিন পর পুকুরে মিললো দুই শিশুর লাশ

নারাণগঞ্জ প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৯:০৭

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই দুই শিশু নিখোঁজ হয়। আজ শুক্রবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার ফতুল্লা থানার ভূঁইয়ারবাগ এলাকার একটি পুকুর থেকে ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এ খবর নিশ্চিত করেন।

নিহত দুই শিশু হলো– ফতুল্লার দেওভোগ ভূঁইয়ারবাগ এলাকার হাবিবুর রহমানের ছেলে শাওন রহমান (৯) ও একই এলাকার মো. গাজীর ছেলে নয়ন গাজী (৯)। এর মধ্যে শাওন দেওভোগ পানির ট্যাংকি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র। আর নয়ন দেওভোগ মাদ্রসার শিশু শ্রেণির ছাত্র।

নিহতদের স্বজনদের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শাওন ও নয়ন একসঙ্গে বাসা থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। আজ (শুক্রবার) সকালে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখেন। পরে তারা থানায় খবর পাঠালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

ফতুল্লা মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, ‘আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পুকুরে গোসল করতে নেমে দুই শিশু ডুবে যায়।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান